মালদা

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ফেসবুকের মাধ্যমে বাড়ি ফিরলেন এক ভবঘুরে

প্রশান্ত দাস, মালদাঃ  ভিন রাজ্যের এক নাগরিক। মানসিক ভারসাম্যহীন হওয়ায় পথ ভুলে মালদা জেলায় ভারত বাংলাদেশে সীমান্ত পাড়ে এসে হাজির। শারীরিকভাবে অসুস্থ দুর্বল হয়ে সীমান্ত রাস্তায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন এই নাগরিক। আর তখনই এই জেলার মানবিকতা পাশে দাড়িয়ে জীবন বাঁচিয়ে তুললো অজ্ঞাত এই নাগরিকের। ফিরিয়ে আনলো তাঁর পরিচয়। কোন এক হিন্দী সিনেমার স্ক্রিপ্ট হয়। এ এক রিয়েল কাহিনী। গত এক বছর ধরে এই কাহিনীর জম্ম দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম নারায়নপুর। আজ এই নাগরিক ফিরে যাচ্ছে তার নিজের গ্রামে। 
পাঁচ বছর আগে উড়িষ্যার বাহারমপুর গ্রামের বাসিন্দা রাজু তালি নিখোঁজ হয়ে যান। রাজুর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় অভিযোগও করেন। কিন্ত খোঁজ পাওয়া যায় নি। বছর খানেক ধরে ভবঘুরে এই আগান্তুকের আবির্ভাব হয় কালিয়াচক থানার নারায়নপুর গ্রামে। অসুস্থ এই আগান্তুকের পাশে দাড়ায় স্থানীয় বাসিন্দা। সীমান্ত কাঁটাতারের ওপারে গিয়ে কোন বড় বিপদ না ঘটে নজর রাখে সেই দিকেও। আর শুরু হয় সুশ্রষাও। এই আগান্তুকের পরিচয়ও জানার চেষ্টা করা হয়। কিন্তু কোন পরিচয় জানা যায় নি। এরপরএলাকার এক ব্যাক্তি ফারহাদ আলম চৌধুরী এই আগান্তুকের চুল দাঁড়ি কামিয়ে পরিষ্কার করে তাঁর ছবি ফেসবুকে পোষ্ট করে। এরপর উড়িষ্যার পুলিশ এই পোষ্ট দেখে মালদা এক বাসিন্দার সাথে যোগাযোগ করে এবং নিজ পরিবার ও ঘর ফিরে পায় এই ভবঘুরে। আজ রাজু তালির দাদা তিন্নাত তালি মালদায় এসে তার ভাইকে নিয়ে যান। এবং মালদাবাসীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/R1XX_9Eeu0M